বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করা হবে।
আজ সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাতের পরে সাংবাদিকদের সাথে ফখরুল কথা বলেন।
মহাসচিবের নেতুত্বে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মী জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করেন।
এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আমরা অবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে একটি নির্বাচন চাই। এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ।
“আমরা বলেছি যে এই নির্বাচনের (একাদশ) ফলাফল বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়
তিনি বলেন যে এই নির্বাচনের (একাদশ) ফলাফল বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
ফখরুল বলেন তারা আন্দোলন করছে এবং আন্দোলন আরও বেগবান হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছয়টি রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে ‘জাতীয়তাবাদী দল-বিএনপি’ গঠন করেন।