স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি।
আজ গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই, একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছেন এখান থেকেও ওখানে গেছেন। কাজেই আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের ৫৬তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সম্প্প্রতি ভারতের আসামে ঘোষিত ‘চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি’ (এনআরসি) প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা মন্তব্য করছি না, করতে চাইও না। ভারত যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।’