রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ‘টেস্ট কেস’ হতে পারে: কাদের

  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২০ দেখা হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনাকে বড় ধরনের ঘটনার জন্য জঙ্গিদের ‘টেস্ট কেস’ হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ব্যাপারে জোরদার তদন্ত চলছে, আশা করি পুলিশ এই চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে।’

‘তাদের হয়তো ছোট ধরনের ঘটনা নিয়ে টেস্ট কেস হতে পারে। বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য। এই বিষয়ে সতর্কতা আছে’ বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা দুর্বল হয়েছে হয়তো।’

পুলিশ বলছে আইএস নেই। কিন্তু পুলিশের ওপর হামলার পর আইএস এর দায় স্বীকার করছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মোটরযান আইনের নামে গুজব ছড়ানো হচ্ছে। এটাও তেমন একটা বিষয় কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com