রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ

ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রীকে ৮দিন পর কুড়িগ্রাম থেকে উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস, শফিক সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি:
ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রী জুলিয়া আক্তার মীমকে ৮ দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবিরের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ মামলার মূল আসামী জয় খান (২৩) কে গ্রেফতার করা হয়। অপহরনকারী জয় খান ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার ভাট্রা গ্রামের শরিফুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট কলেজ যাওয়ার পথে জুলিয়া আক্তারকে অপহরন করা হয়। ঐদিনই হালুয়া ঘাট থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী অপহৃত কলেজ ছাত্রী থাকার বিষয়টি নিশ্চিত হয়ে হালুয়া ঘাট থানা পুলিশসহ তার পরিবারের লোকজন নাগেশ্বরীতে আসে। পরে নাগেশ্বরী থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
মেয়েটিকে উদ্ধার করে আসামীসহ হালুয়া ঘাট থানায় মামলার তদন্তকারী অফিসার এসআই মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com