রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গারা মোবাইল সেবা হারাতে যাচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস, ঢাকা: রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায় তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে দেশের সব মোবাইল অপারেটরকে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসি সুত্রে জানা যায়, এ বিষয়ে রোববার অপারেটরদের চিঠি পাঠিয়েছেন তারা।

সূত্রমতে ওই নির্দেশনায় বলা হয়েছে, “রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধা না পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হয়েছিল।

“কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি এবং বিভিন্ন পত্র-পত্রিকা, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কমিশন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক ব্যাপক হারে সিম/রিম ব্যবহার সংক্রান্ত তথ্য পেয়েছে।”

“এমতাবস্থায়, আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে  অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল।”

বিটিআরসি কর্মকর্তারা জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার নির্দেশনা পেয়ে রোববার তারা অপারেটরদের চিঠি পাঠান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com