আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টিতে সাম্প্রতিক নেতৃত্ব নিয়ে কোন্দলের বিষয় বলেন এ বিষয়ে তাদের কিছু বলার নেই।
‘জাতীয় পার্টির টানাপোড়েনে আমাদের কিছু বলার নেই। এটা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয়,’ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করায় দলের বিভক্তি প্রকাশ পায়।
জাপা প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, রওশন এরশাদের গুলশানের বাসভবনে প্রেস কনফারেন্সেে এই ঘোষণা দেন। তিনি বলেন আজ থেকে রওশন এরশাদ এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গতকাল এই ঘোষণার আপত্তি জানিয়েছেন।
তিনি জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন শুধু ঘোষণা করলেই হয়না।