রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০০ দেখা হয়েছে

শফিক সরকার,কুড়িগ্রাম থেকে- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শনিবার জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জাকির হোসেন এই কথা বলেন।

তিনি বলেন মেধাবী জাতী গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে। যারা নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের। তাই আগামী বছরের শুরু দিন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের পাশাপাশি স্কুলড্রেসের জন্য দেয়া হবে ২হাজার টাকা। বিদ্যালয় গুলোকে দৃষ্টি নন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাস রুম। আন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতসব আয়োজন। কাজেই সরকারের মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে গৃহিত বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছেন তাঁরা কেউ মাফ পাবেন না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, তৌফিকুল ইসলাম, মোজাম্মেল হক, লস্কর আলী প্রমূখ। সভায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের সকল

কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিকাল ৩টায় কুড়িগ্রাম পৌরসভার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয়ের সময়সূচীর (ক্লাস রুটিন) উদ্ভোধন করেন। এ বিদ্যালয়ে এখন থেকে সকাল ৯টা ৩০মিনিটে শরীরচর্চা ও ১০টা ক্লাস শুরু হবে। ৪৫মিনিট ক্লাস করবার পর ১৫মিনিট বিরতী। এসময় শিক্ষক শিক্ষার্থীদের খেলার ছলে পড়াবেন। আর ছুটি হবে বিকাল ৩টা ৪৫মিনিটে।

এসময় মন্ত্রী  বলেন, আনন্দপূর্ণ পাঠদান কার্যক্রম চালু করার লক্ষে পরীক্ষা মুলক ৪টি স্কুল বাছাই করা হয়েছে। স্কুলগুলো হলো- কুড়িগ্রাম পৌরসভার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনার ৩৬নং বালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাগুরা জেলার হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সফলতা পেলে সকল বিদ্যালয়ে একই সময় সুচি চালু করা হবে। শিক্ষার্থী এবং শিক্ষকরা ৩০মিনিটের বিশ্রামের সময় পাবেন। প্রতি ক্লাসের শেষে ১৫মিনিটের বিশ্রামের সময়ে খেলার ছলে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

এরপর মন্ত্রী রাজারহাট চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এখানে রাজারহাট উপজেলাকে

শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করা হয়। শিক্ষক ও শিক্ধসঢ়;থার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ

করতে উদ্বোধন করা হয় বাতিঘর প্রোগ্রাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com