রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

জাপার দ্বন্দ্ব প্রায় অবসান, রওশন বিরোধীদলীয় নেতা, কাদের চেয়ারম্যান

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৩ দেখা হয়েছে

জাতীয় পার্টির সাম্প্রতিক  চরম   দ্বন্দ্ব   প্রায় অবসান হয়েছে  রওশন এরশাদকে সংসদে  বিরোধীদলীয়  নেতা করা এবং জিএম কাদেরকে চেয়রাম্যান হিসাবে বহাল রাখার মধ্য দিয়ে। কিন্তু রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দলের       প্রার্থিতা এখনো   নির্ধারিত হয়নি।জাপার মহাসচিব মশিয়ুর রহমান রাংগা আজ সকালে দলের চেয়ারম্যানের বনানীর   কার্যালয়ে  প্রেস কনফারেন্সে বলেন দুই গ্রুপের  শীর্ষ  নেত্রীবৃন্দ এক সভায়   সিদ্ধান্ত  নিয়েছেন পার্টির বর্তমান চেয়রাম্যান  জিএম কাদের  চেয়রাম্যান হিসাবে এবং  রওশন এরশাদ  বিরোধীদলীয়  নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে দলের চেয়ারম্যান এবং মহাসচিব রংপুর উপ-নির্বাচনে জাপার  প্রার্থিতা চূড়ান্ত করবে।  মহাসচিব বলেন গতকালের  বৈঠকে জাতীয় পার্টির   প্রয়াত চেয়রাম্যান এইচ এম এরশাদের পুত্র, সাদ এরশাদকে প্রার্থি করার বিষয়ে পক্ষ বপক্ষে কথা হয়। ৫ অক্টোবর  রংপুর-৩  আসনের উপ-নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে।  

গতকাল রাতে গুলশানের একটি  ক্লাবে  রওশনপন্থী ও কাদেরপন্থী   শীর্ষ নেতার৷    দলের বিভেদ নিরসনে    বৈঠক করেন। মুলত: কে হবেন জাপার  চেয়রাম্যান,  সংসদে  বিরোধীদলীয়  নেতা এবং কে পাবেন  রংপুর উপ-নির্বাচনে দলের  নমিনেশন।  গত মঙ্গলবার জি এম কাদের নিজকে  বিরোধীদলীয় নেতা হিসাবে দাবি করে সংসদে বিরোধীদলীয় নেতার আসনের জন্য  স্পিকারের কাছে চিঠি দেন। পরের দিন    দলের কো-চেয়ারম্যান রওশন বিরোধীদলীয় নেতার আসনের জন্য স্পিকারের কাছে চিঠি দেন এবং  বৃহস্পতিবার জাপার একাংশ রওশনকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় দলের বিভেদ প্রকাশ পায়।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com