বিএনপি রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশ(পিপিবি) এর সভাপতি রিটা রহমানকে মনোনয়ন দিয়েছে ।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নের কথা জানান।
তিনি বলেন, ‘‘ রংপুর-৩ আসনে পিপলস পার্টি অব বাংলাদেশের রিটা রহমানকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।”
আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।
একাদশ নির্বাচনে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর এই আসনটি শূণ্য আসন শূণ্য হয়।
শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের বিএনপির মনোনয়ন বোর্ডের রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হিসেবে সদ্য প্রয়াত মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, রংপুর মহানগর সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সাধারণ সম্পাদক রইসউদ্দিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক পিপিবি চেয়ারম্যান রিটা রহমানের সাক্ষাৎকার নেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল ম্ঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু মনোনয়ন বোর্ডে ছিলেন।