গতকাল রবিবার রাতে নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে এক হাজারের মতো ইভিএম ক্ষতিগ্রস্ত হতে পারে।
অগ্নিকাণ্ডের তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির প্রধান মোখলেসুর রহমান সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এক হাজারের মতো ইভিএম ক্ষতি হতে পারে এই অগ্নিকাণ্ডে।
ক্ষতির পরিমাণ সামান্য বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ।
গতকাল আনুুমানিক রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইসি ভবনে আগুন লাগে এবং প্রায় রাত ১২ টার দিকে ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ৬ সদস্যর তদন্তকমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান অগ্নিকাণ্ডে সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে । তিনি বলেন বিদ্যুৎ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ।