বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

খালেদার হাঁটু ও কোমর ব্যথাই বিএনপির রাজনৈতিক ইস্যুঃ হাছান মাহমুদ

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৮ দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন যে বিএনপি রাজনীতির মাঠে কোন ইস্যু না পেয়ে এখন দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার হাঁটু আর কোমরে ব্যথাই হচ্ছে তাদের রাজনৈতিক ইস্যু।তথ্যমন্ত্রী ঢাকার সেগুনবাগিচায় সোমবার এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সাথে কথা বলাকালে এই মন্তব্য করেন।তিনি বলেন তারা (বিএনপি) বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেভাবে অপরাজনীতি করছে তাতে বেগম জিয়াকেই খাটো করা হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার সংসদে দেওয়া বক্তব্যর সমালোচনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন তিনি (ফখরুল)যে ভাষায় সমালোচনা করেছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিটাই হচ্ছে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কথাকালে বলেন ‘তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই অসত্য কথা বলেন, যে কথাগুলোর কোন ভিত্তি নেই , ইতিহাস তা সাক্ষ্য দেয়না । সত্য হচ্ছে এটাই, এরশাদ যখন জবরদখল করে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে তখন তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন সি ইজ নট আনহ্যাপি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার সংসদে এইচ এম এরশাদের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলচনাকালে বলেন ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া।বিনিময়ে তিনি দুটি বাড়ি ও নগদ ১০ লাখ টাকা সহ অনেক সুযোগ-সুবিধা পেয়েছিলেন ।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com