বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী আবদুর রহিম (৫৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ব্যবসায়ী আবদুর রহিম পার্শ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মৃত কুড়ানু তালুকদারের ছেলে। তিনি মুরগির খাদ্য ও চাতাল ব্যবসায়ি ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ব্যবসায়ি কাজে মোটরসাইকেলে বাড়ি থেকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। থানা বাসস্ট্যান্ড এলাকায় মিনি ট্রাক স্ট্যান্ডের সামনে পৌঁছলে নওগাঁ ছেড়ে আসা

ঢাকাগামী ফতেহআলী পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আবদুর রহিম ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ওসি মিজানুর রহমান জানান, ঘাতক কোচটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে। ব

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com