সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

বিএনপি-জামাত সরকারের লক্ষ্য ছিল সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০২ দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ২০০১ সালে যারা ক্ষমতায় এসেছিল তাদের লক্ষ্য ছিল নিজেরা আর্থিকভাবে কিভাবে লাভবান হবে এবং অর্থ-সম্পদের দিকেই তারা বেশী ব্যস্ত ছিল।

“আর সেই সাথে সাথে দুর্নীতি, মানিলন্ডারিং,স্বজনপ্রীতি,জঙ্গিবাদ,সন্ত্রাস, সেদিকেই তাদের(বিএনপি) দৃষ্টি (ছিল)।এমনকি আমরা যে কাজগুলো শুরু করে গিয়ে ছিলাম সেগুলোও যদি সম্পন্ন করতো তাহলেও হয়ত মানুষ কিছুটা আলো পেত” শেখ হাসিনা আজ বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন।      

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চারটি বিদ্যুৎ কেন্দ্র,আটটি উপকেন্দ্র এবং ১০টি উপজেলার শতভাগ বিদ্যুৎতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে একই স্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে পুলিশ কমিউনিটি ট্রাস্টের অনুমোদন পাওয়া নতুন ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বানিজ্যিক কার্যক্রম উদ্বোধনকালে বলেন সন্ত্রাস,জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশে ন্য়, এটা বিশ্বব্যাপী একটা বিরাট সমস্যা।

আমি এটুকু বলব আমাদের দেশে কয়েকটি ঘটনা ঘটলো, হলী আরটিজানের ঘটনা বা শোলাকিয়ার ঘটনা এই ধরনের ঘটনায় সকলের আগে পুলিশ ছুটে গিয়েছে এবং জীবনও দিয়েছে।

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে দক্ষতার পরিচয় দিয়েছে ।  সাথে সাথে গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থাগুলও বলিষ্ঠ ভুমিকা রেখেছে এবং অত্যান্ত দক্ষতার সাথে তাদের করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com