রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ইয়াবাসহ এক সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস  বগুড়া প্রতিনিধিঃ র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে শহরের কালিতলার বাড়িতে অভিযান চালিয়ে আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী (৪৫) নামে এক সন্ত্রাসী,মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ সময় তার কাছে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান বুধবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী বগুড়া শহরের কালিতলা এলাকার আবদুল খালেক চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সাধারণ জনগণকে ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ বিভিন্ন আইনে সদর থানায় ছয়টির অধিক মামলা রয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের কালিতলার বাড়িতে অভিযান চালিয়ে সোহাগ চৌধুরীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র‌্যাব কমান্ডার আরো জানান, সোহাগ চৌধুরী গ্রেফতার হওয়ায় জনমনে শান্তি

ফিরে এসেছে এবং জনগণ সাধুবাদ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com