শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদার মুক্তির আন্দোলন বেগবান করতে ২ সপ্তাহ লাগাতার কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৬ দেখা হয়েছে

 বিরোধীদল বিএনপি কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় ১২দিনের লাগাতার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। 

আজ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধন হচ্ছে: ১৫ সেপ্টেম্বর মৎস্যজীবী দল, ১৬ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা দল, ১৭ সেপ্টেম্বর তাঁতী দল, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স(এইবি),১৯ সেপ্টেম্বর ডক্টরস অ্যাসোসিয়েন অব বাংলাদেশ(ড্যাব), ২০ সেপ্টেম্বর যুব দল, ২১ সেপ্টেম্বর ওলামা দল, ২২ সেপ্টেম্বর মহিলা দল, ২৪ সেপ্টেম্বর কৃষক দল, ২৫ সেপ্টেম্বর শ্রমিক দল, ২৭ সেপ্টেম্বর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) ও ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল।

ফখরুল বলেন ‘‘ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল ঢাকায় মানববন্ধন হয়েছে। আজকে সারাদেশে হচ্ছে। এরপর মঙ্গলবার থেকে আগামী রোববার থেকে আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে মানববন্ধন করবে।”

‘‘ অর্থাৎ এই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশনেত্রী গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সামনে নিয়ে আসবো।”

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একঘন্টা মানববন্ধন করে বিএনপি।

নয়া পল্টনে বিএনপির এই যৌথসভা হয় এবং পরপর ব্রিফিং করেন বিএনপি মহাসচিব।

যৌথ সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, অঙ্গসংগঠনের সালাউদ্দিন টুকু, হারুনুর রশীদ, আবদুস সালাম, রিয়াজুল ইসলাম রিজু, হাছিন আহমেদ, সুলতান সাদেক আহমেদ খান, আবদুল হালিম, সুলতানা আহমেদ, রফিকুল ইসলাম মাহতাব, শাহ নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com