সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

সিরাজগঞ্জে ডেঙ্গুূূূতে এবার নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কলেজ ছাত্রের পর এবার ডেঙ্গু রোগে আক্রান্তে নিলুফা ইয়াসমিন (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার গভীর রাতে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার নুরুল ইসলামের স্ত্রী। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শহরের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন নিলুফা ইয়াসমিন। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। রাতেই তাকে ঢাকায় নেয়ার তিনি মারা যান। এর আগে গত ১৭ আগস্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় কলেজ ছাত্র মেহেদী হাসান মীম (১৮) মারা যায়। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ৫৪ জন নারী পুরুষ চিকিৎসাধীন রয়েছেন বলে সিভিল সার্জন জানান।

এরমধ্যে ৪০ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমেশ চন্দ্র দাস জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com