প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পুলিশ বাহিনীতে রিক্রুটমেন্টে কোন রকম ঘুষ, দুর্নীতি না হওয়ায় এই বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন ‘ আমাদের পুলিশ বাহিনীতে তারা যে নতুন রিক্রুট করেছে সেখানে একটি লোকও কোন ধরনের দুর্নীতির কথা বা ঘুষ দেওয়ার কথা বলেতে পারেনি। এবার যে এত স্বচ্ছতার সাথে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে সে জন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই ‘। তিনি বলেন জনগনের আস্থা অর্জনের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও আমরা সেইভাবে এগিয়ে যাবো। শেখ হাসিনা আজ রবিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৬ তম বিসিএস সহকারি পুলিশ সুপার প্রশিক্ষন সমাপ্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের তাদের উপরে অর্পিতদায়িত্ব সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালনের আহ্বান
জানান।
ডিনি বলেন পুলিশ বাহিনী তাদের উপরে অর্পিতদায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে বলেই আজ আমরা জংগীবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং মাদকের বিরুদ্ধে অভিজান চলছে।