বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিহাতীতে জামায়াতের ৭ মহিলাসহ ১০ নেতা-কর্মী আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৭ মহিলাসহ জামায়াতের ১০ নেতা-কর্মীকে বিপুল পরিমাণ ধর্মীয় বইসহ আটক করেছে থানাপুলিশ। সোমবার টাঙ্গাইলের একটি আদালত আটককৃতদের মধ্য থেকে মোঃসাকিমুল ইসলাম (সৈকত) ও মোঃ ফরহাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালত সূত্রে জানাযায়,  সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী থানা আমলী আদালতের ভারপ্রাপ্ত  বিচারক শামছুল আলমের আদালতে হাজির করলে দুই জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।বাকীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাকরাইল এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বই, নগদ টাকা, লিফলেট, পোস্টার, সাংগঠনিক রিপোর্ট,রেজিস্টারসহ আরো অন্যান্য নথিপত্র উদ্ধার করে আইন শৃংখলা বাহিনী।আটককৃতরা হলো সাকরাইল গ্রামের উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সাধারন সম্পাদক আইনুন্নাহার খন্দকার (৫০), বাংড়া ইউনিয়ন মহিলা

জামায়াতের সভাপতি রত্না আক্তার (৩৫), সদস্য মোছাঃ হাওয়া বেগম (৩৮), মোছাঃ লিলি বেগম (৪০), রাবেয়া বেগম (৬৫), মোছাঃ হাফিজা বেগম(৩৫), লাকী বেগম (৩৮), মোঃ সাকিমুল ইসলাম ওরফে সৈকত (১৯), মোঃ ফরহাদ (১৯) ও মোঃ আনোয়ার হোসেন (৫৬)।কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫-ডি ধারায় মামলা হয়েছে মামলা ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com