রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

নদীতে বিলীন বিদ্যালয় ঝুঁকিমুক্ত স্থানে পুনঃস্থাপনের দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার৫৮নং রেহাই মৌশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি বিদ্যালয়টি ঝুঁকিমুক্ত স্থানে পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, উক্ত উপজেলার বোয়ালকান্দি গ্রামের যমুনার শাখা ক্যানেলের উত্তর পাশে জনবসতি এলাকায় এ স্কুলটি নির্মাণের দাবিতে এ মানববন্ধন করা হয়। বিদ্যালয়টি এবার বন্যায় যমুনা নদীর ভাঙ্গণে বিলীন হয়ে গেছে।এ কারণে শিক্ষার্থীরা সড়কের উপর খোলা আকাশের নিচে ক্লাস করছে।এ বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টি ওই ক্যানেলের দক্ষিণ পাশে পূণঃনির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে বিপাকে পড়ে ওই বিদ্যলয়ের ছোট ছোট কমলমতি ২৭৮ জন শিক্ষার্থী। স্কুলটি ক্যানেলের দক্ষিণ পাশে নির্মাণ হলে এসব শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে ওই ক্যানেলটি পাড় হয়ে স্কুলে যাতায়াত করতে হবে। এজন্য বিদ্যালয়টি ক্যানেলের উত্তর পাশে নির্মাণের দাবীতে এই মানববন্ধন করা হয়। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতা আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য বিনা বেগম, অভিভাবক নরুল ইসলাম, জয়নাল আবেদীন, পল্লী চিকিৎসক হাসমত আলী, নজরুল ইসলাম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com