বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকার শাহজাহানপুরের বাসায় চলছে দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল।
বিএনপি ও ছাত্রদল নেতারা জানান যে বুধবার রাত নটার দিকে ছাত্রদলের কাউন্সিলররা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট দিতে শুরু করে । প্রায় রাত সোয়া ১২ টায় ভোটগ্রহণ শেষ হয়।
৫৩৪ জন কাউন্সিলেরর মধ্যে ৪৮১ জন ভোট দিয়েছেন বলে দলের সুত্র জানায়।
নয় জন সভাপতি পদের জন্য এবং ১৯ জন সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১ টা পর্যন্ত ভোট গণনা চলছিল।