রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়ায় জাপা ও বিএনপি নেতাকে দুদকের নোটিশ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও বিএনপি নেতা ব্যবসায়ী মোহাম্মদ শোকরানাকে নোটিশ দিয়েছে দূর্নীতি দমন কমিশন । পৃথক নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুই নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় জনগণের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এমপি জিন্নাহকে নোটিশ দেবার বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তার অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশ এমপির বগুড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। গত সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে নোটিশ দেওয়া হয়। জাপার এই সংসদ সদস্য ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ্  ক্ষমতার অপব্যবহার করে অবৈধ পন্থা অবলম্বন করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শরিফুল ইসলাম জিন্নাহ এমপি দুদকের নোটিশ হাতে পাননি বলে জানিয়েছেন।

অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শোকরানার সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুদক। ওই চিঠিতে দুদক কর্মকর্তা বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য মিলেছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মঙ্গলবার সংস্থার পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত নোটিশ শোকরানার বগুড়া সদরের ছিলিমপুরের ঠিকানায় পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে। বিএনপির এই নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছেন, দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। মোহাম্মদ শোকরানার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও  মোহাম্মদ শোকরানাকে দুদক নোটিশ দেয়ায় জনগণের মাঝে নানাআলোচনা-সমালোচনা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com