বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিক মিয়া নামে এক বখাটেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত মানিক মিয়া উল্লাপাড়া উপজেলার বড় মনোহারা গ্রামের মাজেদ আলীর ছেলে। বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের বিশেষ পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৫ সালের ৮ আগস্ট সকালে স্থানীয় হাই স্কুলে যাওয়ার পথে মানিক ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানাটানি করে এবং অশ্নীল কথাবার্তা বলে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।