ঢাকা ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ‘এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আমরা শুনেছিলাম, বাংলাদেশকে না কি সিঙ্গাপুর বানাবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা শুধু সিঙ্গাপুর নয়- ঢাকাকে সিঙ্গাপুর থেকে এক ধাপ উপরে আমেরিকার লাস ভেগাসে পরিণত করেছে। যে লাস ভেগাস হচ্ছে জুয়াড়িদের শহর।
তিনি বলেন, তৎকালীন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। সেই মসজিদের শহর আজকে ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে।