বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

সরকার হার্ডলাইনে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮০ দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হার্ডলাইনে অবস্থান নিয়েছে যা সরকার ও সরকারি দলের সাম্প্রতিক বিভিন্ন কঠিন পদক্ষেপ, ঘটনা এবং শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ পেয়েছে।

গত শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার ১১ মাস আগেই অপসারণ করা, গত বুধবার রাজধানী ঢাকায় বিভিন্ন ক্রীড়া ক্লাবের অবৈধ ক্যাসিনোতে ও অন্যান্য ক্যাসিনোতে অকস্মাৎ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান, ফকিরাপুলে  ইয়াংমেন্স ক্লাবের অবৈধ ক্যাসিনোতে অভিযান এবং এই প্রতিষ্ঠানের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র-গুলিসহ তার গুলশানের বাসা থেকে আটক এবং বৃহস্পতিবার খালেদের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র , মাদক ও মানিলন্ডারিং মামলা দায়ের করা বর্তমান সরকারের হার্ডলাইনে যাওয়ার বিষয়টা পরিষ্কার হয়েছে।

চারটি অবৈধ ক্যাসিনোতে যাতে তিনটে ক্রীড়া ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও মদ জব্দ করে এবং র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত  ১৮২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

ঢাকার একটি আদালত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান যে খালেদের বিরুদ্ধে অস্ত্র , মাদক নিয়ন্ত্রণ ও মানিলন্ডারিং আইনে তিনটে মামলা করা হয়েছে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের গত কিছুদিন যাবত বিশেষ করে ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে অব্যাহতি দেয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে বলেন অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না সে যত বড় নেতা ও প্রভাবশালী ব্যক্তি হউক না কেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন অবৈধ যে কোন ব্যবসা সেটা ক্যাসিনো হউক আর ক্লাব হউক তার বিরুধে বাবস্থা নেওয়া হবে। তিনি বলেন কোনও ক্যাসিনোর পারমিশন দেওয়া হয়নি।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন প্রশাসনের কেউ যদি এগুলোর (ক্যাসিনো) সাথে জড়িত থাকে বা সহযোগিতা বা নিয়ন্ত্রণ করে থাকে তাকেও আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে।    

সাংবাদিকদের  পুলিশ সদস্যদের ক্যাসিনোর সাথে জড়িত থাকার ব্যপারে প্রশ্নের উত্তরে নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন আইন কঠোর ভাবে প্রয়োগ করা হবে। তিনি বলেন পুলিশ স্টেশনগুলোর সংশ্লিষ্ট জোনাল ডিসিদেরকে পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে যে এ ধরনের কাজ আমি পছন্দ করবো না।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যেখানেই দুর্নীতি ও অনাচার সেখানেই ব্যবস্থা নিচ্ছেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com