বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমন্ডি ক্লাবে র‍্যাবের অভিযান

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯০ দেখা হয়েছে

অবৈধ কাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ও ধানমন্ডি ক্লাবে অভিযান চালিয়েছে।   

 অভিযানে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের  সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজন আটক করা হয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানের সময় সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। বাংলাদেশে এ যাবৎকালে এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোনো প্রকার গন্ধ নেই। এ নতুন আবিষ্কার।

এছাড়া অভিযানে একটা বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। সন্ধ্যার সোয়া ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করা হয়।

ধানমন্ডি ক্লাবে অভিযান শেষে র‍্যাব-২ এর এসপি মো. শাহবুদ্দীন বলেছেন, রাজধানীতে ক্লাবের অন্তরালে মাদক, ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু ক্লাবটি বন্ধ থাকায় দুয়েকজন স্টাফ ছাড়া কেউ ছিল না।

তিনি বলেন, এ ক্লাবের একটি বার রয়েছে। তবে ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মিলাতে পারিনি। তাই র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com