বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

সিরাজগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ৭.৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ২০২১ সালের মধ্যে সারাদেশে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ প্রাকৃতিক উৎস থেকে আহরণের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে বড়শিমুল এলাকায় প্রায় ২৩ একর জমির উপর ১০৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এ প্রকল্পটি বাস্তবায়ন করছে । প্রকল্প পরিচালক (পিডি) মোহায়মেনুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের জংনান ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড এই প্রকল্পের কাজ পেয়েছে। ২০১৮ সালের শেষ দিকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট কাজের জন্য রিজভী কনস্ট্রাকশনকে সাব-ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যেই ওই সাব- ঠিকাদার প্রতিষ্ঠান মাটি ভরাট ও ব্লক সরানোর কাজ শুরু করেছে। এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জুন পর্যন্ত। আন্তজার্তিক ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী (প্লান্ট ম্যানেজার) হারুনর রশিদ  জানান, ২০১২ সালের অক্টোবরে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। পরবর্তীতে সেটি ২২৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। ২০১৮ সালে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ও তৃতীয় এবং ৪১৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চতুর্থ ইউনিট স্থাপন করা হয়। বর্তমানে সব মিলিয়ে এ কেন্দ্রটি থেকে ১০৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। চাহিদা অনুযায়ী পরিমাণ মত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্রের পাশেই নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com