রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে পুলিশ রবিবার রাতে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ জন পুরুষকে আটক করে।
স্পা সেন্টারগুলো হলো- লাইফ স্টাইল হেলথ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেসিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।
রোববার রাত ৮টার দিকে নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত এই তিনটি স্পা সেন্টারে অভিযান শুরু করে গুলশান থানা পুলিশ।
গুলশানের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এই স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হয়, এমন তথ্যের ভিত্তিতে আমরা রাত আটটার দিকে তিনটি ফ্লোরে অভিযান চালায়। অভিযানে ১৬ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমরা যাচাই করে দেখি যে এসব ব্যবসায়ের সাথে কারা কারা জড়িত। এখানকার মালিকপক্ষ কারা, কারা এটি পরিচালনা করতো। সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।