র্যাবের পর রাজধানীতে এবার স্পোর্টস ক্লাবের অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে রবিবার পুলিশ অভিযানে নেমে ঢাকা মোহামেডান স্পোর্টং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও দিলকুশা স্পোর্টং ক্লাবে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায়।
আনুমানিক বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানের পর পুলিশ ক্লাব চারটি সিলগালা করে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন মোহামেডান ক্লাব, ভিক্টোরিয়া ক্লাব, আরামবাগ ক্লাব ও দিলকুশা ক্লাবে একযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা, মদ ও বিপুল পরিমাণ ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া যায়। তিনি বলেন কোনও গ্রেফতার নাই।
আনোয়ার হোসেন বলেন ক্লাবের গঠনতন্ত্র ও তদন্ত সাপেক্ষে যারা এইগুলের পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর র্যাব রাজধানীর ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ইয়ংমেনস ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া ছক্রে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায়। র্যাব বনানীতে ‘গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালায়।