শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

ক্যাসিনোর পর এবার স্পা তে অভিযান, ১৬ জন নারী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৫ দেখা হয়েছে

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে পুলিশ রবিবার রাতে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ জন পুরুষকে আটক করে।

স্পা সেন্টারগুলো হলো- লাইফ স্টাইল হেলথ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও  রেসিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

রোববার রাত ৮টার দিকে  নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত  এই তিনটি স্পা সেন্টারে অভিযান  শুরু করে গুলশান থানা পুলিশ।

গুলশানের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এই স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হয়, এমন তথ্যের ভিত্তিতে আমরা রাত আটটার দিকে তিনটি ফ্লোরে অভিযান চালায়। অভিযানে ১৬ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমরা যাচাই করে দেখি যে এসব ব্যবসায়ের সাথে কারা কারা জড়িত। এখানকার মালিকপক্ষ কারা, কারা এটি পরিচালনা করতো। সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com