বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে ‘নদী একটি জীবন্ত সত্ত্বা, এর আইনী অধিকার নিশ্চিত হোক’ শ্লোগানে আলোচনা সভা ও মানববন্ধন হয়েছে।
নদী রক্ষায় বারসিক ও ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন যৌথভাবে এই অনুষ্ঠানের
আয়োজন করে।মানিকগঞ্জ সদর উপজেলা ধলেশ্বরী নদীর পাড়ে জাগীর সেতুর নিচে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশবিদ অ্যাডভোকেট দীপক ঘোষ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের সদস্য সচিব আব্দুল হামিদ চান্দু দারোগা, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, ধলেশ্বরী নদীর পাড়ের বাসিন্দা শাহজাহান মিয়া প্রমূখ।মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী ধলেশ্বরী নদী খননের পাশাপাশি ধলেশ্বরী নদী দখল ও দূষণমুক্ত করার দাবী তুলে ধরেন।