ছাত্রদলের সদ্য নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর নিম্ন আদালত ছাত্রদলের ১৪ সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলের উপর স্থাগিতাদেশ দেন । পরে ১৮ সেপ্টেম্বর বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের কাউন্সিল হয় এবং ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।