বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ৭’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন কন্ঠশিল্পী ও স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
৭০০ জন কৃষকের প্রতিজনকে ১৫ কেজি করে সার ও ৫ কেজি করে মাশকলাই বীজ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের আয়োজনে এ বীজ ও সার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাঈদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা আ’লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রফ প্রমূখ।
পরে সংসদ সদস্য মমতাজ বেগম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ আরেকটি কর্মশালায় যোগ দেন। এ সময় সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, দুর্নীতি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে যেমন ছাড় দেয় না। হোক সে নিজের দলের, নিজের
ঘরের বা আপন কেউ। তাই দুর্নীতি করলে আমরাও কাউকে ছাড় দিব না। হোক সে আমার দলের যত বড় নেতা।