বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা: উপদেষ্টা জাহেদ মাঠ-পার্ক পুনরুদ্ধার উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ওই মহল্লায়  আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বরের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত।

তখন বরের বাড়ীতে কনে রায়পুর পশ্চিমপাড়া গ্রামের মিন্টু শেখের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী খুশি খাতুনের (১৪) সাথে বর মাছুমপুর মহল্লার মৃত সুজাব আলীর ছেলে সজীব শেখের (১৮) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবাকে ৫ হাজার টাকা ও বরের চাচাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়েছে। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com