বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া নামকস্থানে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন, পেট্রোবাংলার কর্মকর্তা শহীদুল্লাহ বারি (৫৫) ,যশোর সদরের অধিবাসী, এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী গ্রামের মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন (৩৭)। এ ঘটনায় কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলের দিকে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে এই মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক শহীল্লাহ বারি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।