বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

মোটর শ্রমিক ইউনিয়নের সহমর্মিতা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক, শ্রমিক সদস্যের মেয়ের বিয়ে ও পঙ্গু শ্রমিকদের মাঝে সাড়ে ২৭ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের স্টেশন রোডের সংগঠনের কার্যালয়ে অনুদান প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল। অনুষ্ঠানে ৭৬ জন মৃত শ্রমিক সদস্যের পরিবারের প্রত্যেককে ৩০ হাজার ১ টাকা, ৭৩ জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য প্রত্যেককে ৬ হাজার ১ টাকা ও অন্ধ-বৃদ্ধ-পঙ্গু শ্রমিক সদস্যর প্রত্যেককে ১৫ হাজার ১ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে মোট ২৭ লাখ ৬৩ হাজার ১৫২ টাকার চেক প্রদান করা হয়। এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির নেতা আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম, কামরুল মোর্শেদ আপেল, দেলোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল গফুর, সফিকুল ইসলাম শফিক, মাহবুবর রহমান মানিক, শামীম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com