বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার কর্মকর্তাসহ নিহত ২

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া নামকস্থানে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন, পেট্রোবাংলার কর্মকর্তা শহীদুল্লাহ বারি (৫৫) ,যশোর সদরের অধিবাসী, এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী গ্রামের মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন (৩৭)। এ ঘটনায় কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলের দিকে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে এই মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক শহীল্লাহ বারি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com