বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কাচাঁমালের ২টি আড়তে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই আড়তের পিতা মাতা বাণিজ্যালয় ও আদিত ভান্ডারকে ৫ হাজার টাকা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান, পিয়াজ ও আদা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে বৃহস্প্রতিবার সকালে এই অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ২ আড়ত মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান খানসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।