শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

ক্যাসিনো বিস্তারে প্রশাসনকে নাসিমের দোষারোপ, মেনন নিজের অবস্থান পরিস্কার করলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৪ দেখা হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা মোহাম্মাদ নাসিম বৃহস্পতিবার প্রশাসনের নাগের ডগায় অবাধে অবৈধ ক্যাসিনোর বিস্তার ঘটায় ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে  ১৪ দলের সভা শেষে প্রেস ব্রিফিংএ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম চলমান  অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযানের বিষয়ে  বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না।  

তিনি  বলেন, দুর্নীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত, এটাকে আমরা অভিনন্দন জানাই। প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই অবৈধ কাজগুলো হয়ে গেলো।

গত ১৮ সেপ্টেম্বর র‍্যাব ঢাকায় ইয়ংমেনস স্পোর্টিং ক্লাব সহ তিনটি ক্লাবে অভিযান চলিয়ে অবৈধ ক্যসিনোর সন্ধান পায়।  ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন  ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান।    

 ১৪ দলের সভা শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে   সাংসদ মেনন বলেন ‘আমি একদিনই ওই ক্লাবে গেছি, ফিতা কেটেছি, ওই দিনই শেষ।‘ এতে যদি গাঁয়ে রং লাগে লাগুক।  তিনি বলেন  প্রশাসন জানলো না আমি সংসদ সদস্য কিভাবে জানবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com