বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

বগুড়ায় শিয়ালের কামড়ে দু’দিনে ২৪ জন আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দুদিনে শিয়ালের কামড়ে ২৪ নারী-পুরুষ আহত হয়েছেন। তারা সবাই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভয়ে লোকজন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে পারছেন না। আতংকিত গ্রামবাসীরা দিনের বেলায় লাঠি হাতে চলাফেরা করছেন। তারা একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন। শিশুরা ভয়ে স্কুলে যায়নি। বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম ও মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা.শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ও বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বেতগাড়ি গ্রামে বাঁশঝাঁড় বেশি। সেখানে মাঝে মাঝে শিয়ালের উপদ্রব হয়। বুধবার সন্ধ্যায় হঠাৎ করে বিপুল সংখ্যক শিয়াল গ্রামবাসীদের উপর হামলা করে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তারা এ হামলা চালায়। জনগণ লাঠিসোট হাতে তাড়া করলে শিয়ালগুলো লোকালয় থেকে পালিয়ে যায়। গ্রামের লোকজন শিয়ালের কামড়ের ভয়ে লাঠিসোটা নিয়ে চলাফেরা করেন। শিশুরা স্কুলে না গিয়ে তারাও হাতে লাঠি তুলে নিয়েছে।

শিয়ালের কামড়ে আহত বেতগাড়ি গ্রামের ওমিসা বেগম (৪০) জানান, বুধবার সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় হঠাৎ শিয়াল এসে তার হাত ও পায়ে কামড় দিয়েছে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে; কাজ করতে পারছেন না। বেতগাড়ি পশ্চিমপাড়ার ময়না বেগম (৩৫) জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়িতে রান্না করার সময় শিয়াল এসে তার দুই হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। একই গ্রামের সুশান্ত রায়কে (২১) বাড়ির সামনে কামড় দিয়েছে একটি শিয়াল। মনোয়ারা বেগম জানান, বাড়িতে ঢুকে শিয়াল তার মা সালেহা বেওয়াকে (৭৫) কামড়িয়েছে। তিনি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই এলাকার মজনু মিয়া বাবু জানান, গত বুধবার সন্ধ্যায় তাদের গ্রামে শিয়াল হামলা করে। তিনি মন্তব্য করেন, অনেকেই জঙ্গল কেটে বাড়ি করছেন। শিয়ালের থাকার জায়গা না থাকায় তারা বাড়িতে এসে কামড় দিচ্ছে। ফলে

গ্রামের লোকজন আতংকে রয়েছেন। ছোট বাচ্চারা ভয়ে বৃহস্পতিবার স্কুলে যেতে পারেনি। বিকাল পর্যন্ত শিয়ালরা কামড় দিয়ে ২৪ জনকে আহত করেছে। এছাড়া ৮-১০ গরু-ছাগলকেও কামড় দেয়া হয়েছে। বাধ্য হয়ে বুধবার রাতে জনগণ একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় ২৪ ঘন্টায় শিয়ালের কামড়ে ২৪ নারীপুরুষ আহত হয়েছেন। তিনি আরো জানান, শিয়াল যাতে থাকতে না পারে সে জন্য বেতগাড়ি গ্রামের বিভিন্ন এলাকার সকল গর্ত ভরাট করে দেয়া হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বুধবার রাতে ১১ জন এবং বৃহস্পতিবার ১৩ জন চিকিৎসা নিয়েছেন। বেশি অসুস্থ একজনকে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বিনামূল্যে

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন জানান, বেতগাড়ি গ্রামের জনগণের ওপর শিয়ালের হামলার খবর পেয়েছেন। বাসস্থান ও খাবার সংকটের কারণে তারা লোকালয়ে এসে এ হামলা চালাতে পারে। তিনি শিয়ালগুলোরা নিরাপদ

থাকার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com