শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে তুলার গোডাউনে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  মানিকগঞ্জ প্রতিনিধি  ঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় একটি তুলার গোডাউনে লাগে। এতে গোডাউনে মজুদ রাখা তুলা পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে তুলার গোডাউনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে গোডাউনের কর্মরত শ্রমিকেরা জানায়।  

শ্রমিক হালিমা খাতুন জানান, সকালে কাজের সময় গোডাউনে পাশের একটি কক্ষের চলমান মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা পাশের ৩টি টিনসেড গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, প্রায় দেড় বছর আগে গ্রামের ভেতরে তুলার  গোডাউন নির্মাণ করে মাহমুদ আলীর ছেলে মহিদুর রহমান। সেখানে প্রায় ২৫/৩০ জন শ্রমিক তুলা বাছাইয়ের কাজ করেন। সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তাৎক্ষনিকভাবে ধারণা দিতে পারেননি তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com