শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মানিকগঞ্জ বিএনপি থেকে পাঁচ দিনে ৯৩ জনের পদত্যাগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৬ দেখা হয়েছে

পদত্যাগের অব্যাহত ধারায় এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাটুরিয়া উপজেলা আহবায়ক কমিটির ১৭ জন এবং ঘিওর উপজেলা আহবাযক কমিটির ১৪জন সদস্য পদত্যাগ করলেন।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষনা দেন তারা। এই নিয়ে গত পাঁচ দিনে মানিকগঞ্জের সাতটি উপজেলা এবং দুটি পৌরসভার মধ্যে চারটি উপজেলা এবং একটি পৌরসভার আহবায়ক কমিটির মোট ৯৩ জন সদস্য পদত্যাগ করলেন।

গত ১১ সেপ্টেম্বর জেলা আহবায়ক কমিটি মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভার প্রতিটিতে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করেন। কিন্তু জেলা বিএনপি একাংশ অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করার অভিযোগ করে আসছেন। কমিটিগুলি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের দাবি তাদের। এদের নেতৃত্বে এর আগে শিবালয় উপজেলা,দৌলতপুর উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা কমিটির ৬২ জন সদস্য পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোন্দকার আব্দুল হামিদ খান ডাবলু, আজাদ হোসেন খান, তোজাম্মেল হক তোজা, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সদস্য এসএমএম ইকবাল হোসেন, আরিফ হোসেন লিটনসহ বেশকয়েকজন নেতা।

জেলা কমিটির আহবায়ক জামিলুর রশিদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা , যুগ্ম-আহবায়ক মোতারেব হোসেন এবং সদস্য সচিব জিন্নাহ কবির অজ্ঞাত স্থানে গোপনে মিটিং করে তাদের পছন্দের লোকজনকে দিয়ে সকল কমিটি গঠন করেছেন।  নিষ্ক্রিয় এবং আওয়ামী লীগের সাথে জড়িত ব্যাক্তিদেরকেও কমিটি রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। ওই সমস্ত কমিটি বিলুপ্ত করে সকলের মতামতের ওপর ভিত্তি করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা।

তবে জেলা বিএনপির আহবায়ক জামিলুর রশিদ খান ও সদস্য সচিবেএসএ কবরি জিন্নাহ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। সকলের মতামত নিয়ে যথাযথ প্রক্রিয়াতেই কমিটি গঠন করা হয়েছে বলে তারা দাবি করেন। পাল্টা অভিযোগ করে তারা বলেন যারা কমিটি বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা দলের সাথে ষড়যন্ত্র করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com