শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা: উপদেষ্টা জাহেদ মাঠ-পার্ক পুনরুদ্ধার উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির

ভেজাল গুড় তৈরীর দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  সদর উপজেলার ব্রাক্ষণবয়ড়া গ্রামে ভেজাল গুড় তৈরির দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার সন্ধ্যার দিকে ওই গ্রামের কারখানায় অভিযান চালানো হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় গুড় শ্রমিকদের দ্বারা বড় ট্রেতে চিনি, ময়দা, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় একত্রে চুলায় জাল দিয়ে গুড় তৈরি দেখতে পান ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে কারখানার মালিক হায়দার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় ধবংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান, পৌর সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com