বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণীর (৯) এক ছাত্রীকেধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত ধর্ষক শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইন্নস মন্ডলের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সুযোগে এ সময় প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে ফুসলিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরের পর শহিদুল ইসলামকে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট সামছুল আলমের  কোর্টে  উঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন ।

এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ওই ছাত্রীর মা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com