বিএনপির শীর্ষ নেতা মওদুদ আহমেদ বলেছেন সত্যিকারের জনপ্রতিনিধিত্ব সরকার ছাড়া বর্তমান ‘নৈরাজ্য’ দূর হবে না।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি স্থায়ী কমিটির এই সদস্য শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে বক্তব্যে বলেন এই সরকার তাদের নিজের দলের লোকদের দুর্নীতি দূর করতে পারবে না।
সাবেক আইন মন্ত্রী মওদুদ বলেন সত্যিকারের জনগণের সরকার গঠিত হলেই এই নৈরাজ্য, চাঁদাবাজি, জুয়াড়ি , ক্যাসিনো এবং দুর্নীতি দূর হবে।