স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন চলমান অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযান চালাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যেহেতু এই বাহিনী ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন এই অভিযানের আওতায় এনে অযথা তথ্য ছাড়া কাউকে যেন হয়রানী না করা হয় সেই জন্য এইটা আমাদের পরিকল্পনা।
গত ১৮ সেপ্টেম্বর র্যাব রাজধানীর ঢাকা ওয়ান্ডারাস ক্লাব, ইয়ংমেনস ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় ও বিপুল পরিমাণ মাদক , নগদ টাকা ও ক্যাসিনো সামগ্রী জব্দ করে। এ ছাড়াও ১৮২ জনকে ক্যাসিনো খেলা অবস্থায় আটক করে। এই ঘটনা সারাদেশে জনমনে নাড়া দেয় এবং বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়।র্যাব একই দিন বনানীতে ‘গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালায়।
র্যাবের পর পুলিশ ২২ সেপ্টেম্বর রাজধানীতে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে নেমে ঢাকা মোহামেডান স্পোর্টং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও দিলকুশা স্পোর্টং ক্লাবে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় এবং মাদক, নগদ আর্থ এবং বিপুল পরিমাণ ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করে । অভিযানের পর পুলিশ ক্লাব চারটি সিলগালা করে দেয়।
পরবর্তীতে পুলিশ গত সোমবার রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ কোন কিছ পায়নি ঐ ক্লাবে কিন্তু দুদিন পর বুধবার র্যাব ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও সিগারেট উদ্ধার করে এতে জনমনে নানা প্রশ্ন দানা বাঁধে।