বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, পাবনার ভাঙ্গুরা উপজেলার জয়রামপুর পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৪০) ও শ্রীপুর গ্রামের মাসুদ রানা (২৮)।
শনিবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন, ৬ টি সিমকার্ড ও ৮ হাজার টাকা উদ্ধার করা এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।