বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাশিদুল ইসলাম (৩২) কে

 মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  রাশিদুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে। রোববার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার পারভেজ লিমন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০০৯ সালে রাশিদুল ইসলামের সঙ্গে একই এলাকার আন্দারকোটা পাড়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রাশিদুল বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ির কাছে দরগাহপাড়া গ্রামে বসবাস করে এবং যৌতুকের দাবিতে স্ত্রী সালমা খাতুনকে নির্যাতন শুরু করে। এ অবস্থায় সালমা অন্তঃসত্ত্বা হলে তাকে বাবার বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে রাশিদুল তার শ্বশুরবাড়িতে এসে সালমা ও তার ছোট বোন শাপলা খাতুনের সঙ্গে  টিভি দেখছিলো। ওই দিন রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে বাইরে নিয়ে শ্বশুর বাড়ির কাছে তারিকুল ইসলামের বাঁশঝাড়ের ভেতর মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে স্বামী রাশিদুল। ওই দিন গভীর রাতে ডোবার কাছ থেকে সালমার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ব্যাপারে সালমার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com