রাজধানী ঢাকায় সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবারে দুপুর থেকে চার ঘণ্টারও বেশী বৃষ্টি হওয়ায় ঢাকাবাসী বিশেষ করে বিভিন্ন পেশার কর্মজীবী মানুষকে ঘরে ফিরতে নানারকম প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে।
বৃষ্টির কারণে প্রথমত সব ধরণের যানবহনের সংকট, ট্রাফিকজ্যামের মাত্রা বৃদ্ধি, বিভিন্ন পরিবহণের অতিরিক্ত ভাড়া আদায়, বাসে অত্যাধিক বোঝাই অর্ধেক বা পুরোপুরি ভেজা যাত্রী এবং যারা পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা হয় তাদের রাস্তায় ও ফুটপাতে জমে থাকা পানি পার হওয়ার মত পরিস্থিতি অনেককেই অতিক্রম করতে হয়েছে ঘরে ফিরতে।
রাতুল আহমেদ একটি প্রক্লপের কর্মকর্তা তাঁকে হাতে ছাতা থাকে সত্ত্বেও অফিস শেষে সেগুনবাগিচা থেকে খিলগাঁওয়ের বাসায় হেঁটে যেতে জুতো মুজা, প্যান্ট ভিজিয়ে বাসায় পোঁছাতে হয়েছে কেননা নয়াপল্টনে রাস্তা ও ফুটপাতে অর্ধেক হাঁটু পরিমাণ পানি পাড়িয়ে যেতে হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম, বাংলাহেডলাইনস.কম কে জানায় যে ঢাকায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে দুপুর ২টা থেকে সন্ধ্যে পর্যন্ত। তিনি বলেন আগামী দু-তিন দিন ঢাকাসহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।