বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ফরিদুল হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল আলীম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অপর আসামী হযরত আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আলীম সিরাজগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। ওই আদালতের পেশকার লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, উক্ত গ্রামের একটি সেচ পাম্প চালানোকে কেন্দ্র করে আব্দুল কাদেরের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের আলীমের বিরোধ চলছিল। ২০১১ সালের ১ মার্চ ভোরে সেচ পাম্প ড্রেনের আগাছা পরিস্কার করছিলেন ফরিদুল। এ সময় আলীম তার এক সহযোগী হযরত আলীকে সঙ্গে করে দেশীয় অস্ত্রে ফরিদুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল নিহত হন। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ওই ২ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে  আদালত এ রায় দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com