সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখায় সিরাজগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে অসামান্য ভূমিকা রাখায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিরাজগঞ্জে এ পর্যন্ত তিনি ১৬০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। তিনি দুইবার একদিনে ৭ বাল্যবিয়ে বন্ধ করে ইতোমধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন। বাল্যবিয়ে নিরোধে এমন অবদান রাখায় সোমবার  তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

জেলাটিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে  দুপুরে রহমত বালিকা উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গাজী হাসান খসরু খানের সভাপতিত্বে এক আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্কুলের মেয়েদের সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এরপর প্রতিরোধে অসামান্য ভূমিকা রাখায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর কানিজ ফাতেমা, সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com